ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি
দীর্ঘদিন ধরে ভিটেমাটি দখল, একের পর এক মিথ্যা মামলা, হত্যাচেষ্টা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে করা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে ন্যায্য বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী মো. সুমন তালুকদার ও তাঁর পরিবার। প্রশাসন, পুলিশ সদর দপ্তর, জেলা প্রশাসক এবং স্থানীয় প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান না পেয়ে অবশেষে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তাঁরা। বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার পথ বেছে নেওয়ার আকুতি জানিয়েছেন এই ভুক্তভোগী।
লিখিত আবেদনপত্র ও নথিসূত্রে জানা যায়, মো. সুমন তালুকদার (পিতা: মৃত ফজলুল হক তালুকদার, গ্রাম: ১৫ নং রশীদপুর, ডাকঘর: রশীদপুর মাদরাসা, থানা ও জেলা: জামালপুর)-এর পরিবার ২০০৯ সাল থেকে চরম অন্যায় ও জুলুমের শিকার হয়ে আসছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী:
ভিটেমাটি ও সম্পত্তি দখল: ২০০৯ সালে রাজনৈতিক প্রভাব ও অর্থের জোর খাটিয়ে একদল প্রভাবশালী ব্যক্তি তাঁর পরিবারের পৈতৃক জমি ও বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে।
হামলা ও শারীরিক নির্যাতন: বসতবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর তাঁদের ওপর একাধিকবার প্রাণঘাতী হামলা চালানো হয়। এ ছাড়া তাঁর পরিবারের অন্য সদস্যদের ওপরও অমানুষিক নির্যাতন চালানো হয়েছে বলে লিখিত অভিযোগে জানানো হয়।
মিথ্যা মামলা ও হয়রানি: উচ্ছেদের পর উল্টো ভুক্তভোগী পরিবারের সদস্যদের নামেই একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে দীর্ঘ দিন ধরে মানসিক ও আর্থিকভাবে নির্যাতন করা হচ্ছে।
দীর্ঘদিনের আইনি লড়াই ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা
ভুক্তভোগী সুমন তালুকদার জানান, ২০০৯ সাল থেকে তিনি ও তাঁর পরিবার ভিটেমাটি ছাড়া হয়ে জীবনযাপন করছেন। এ বিষয়ে জেলা প্রশাসক (জামালপুর), পুলিশ প্রশাসন, থানা পুলিশ, আইজিপি কমপ্লেইন সেল ও প্রধান উপদেষ্টার/প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন জমা দিয়েছেন।
তিনি আরও জানান, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী মহলের চাপের কারণে আজও কোনো সঠিক তদন্ত বা প্রতিকার পাননি। বিগত সরকারের আমলের প্রভাবশালী চক্র ও স্থানীয় কিছু দোসরদের ক্ষমতার দাপটেই তাঁরা আজ নিঃস্ব ও গৃহহীন।
অবস্থান কর্মসূচি ও চরম সিদ্ধান্ত
প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে তার পরিবার সহ বসে আছে মো. সুমন তালুকদার বলেন, "দীর্ঘ ১৫-১৬ বছর ধরে আমার পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমাদের নিজ জন্মভূমিতে ফিরতে দেওয়া হচ্ছে না। সব আইনি সুযোগ-সুবিধা ও প্রশাসনের দুয়ারে ঘুরেও আমরা বিচার পাইনি। যদি এবারও আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দেওয়া হয় এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।"
প্রধান দাবিসমূহ:
১. ২০০৯ সাল থেকে বেআইনিভাবে দখল হওয়া পৈতৃক ভিটেমাটি ও জমি অবিলম্বে ফেরত প্রদান।
২. ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
৩. জীবন ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান এবং অত্যাচারী-দখলদারদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি।
ভুক্তভোগী পরিবারটি বর্তমান প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গণমাধ্যমকর্মীদের কাছে সঠিক বিচার ও আইনি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
Link Copied