সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির স্বচ্ছতা, সুশাসন এবং সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সমিতির সদস্যদের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সমিতির সদস্যরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সমিতির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও অনিয়মের প্রতিবাদ জানান এবং সমিতির স্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল সমিতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। এতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণমূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।
সমিতির সদস্যরা অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনায় সমিতির আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য নিরীক্ষা সম্পন্ন হলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
স্মারকলিপিতে আরও বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা জরুরি। এতে সমিতিতে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং সদস্যদের আস্থা ফিরে আসবে বলে তারা মনে করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান প্রশাসকের নেতৃত্বে সমিতির কার্যক্রমে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। এ ধারা অব্যাহত রাখতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে সমিতির সদস্যদের একটি প্রতিনিধি দল সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন এবং স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল