ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিলো উত্তরা ইউনিভার্সিটি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ৪:৫৪

আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের ভেতর যারা আহত হয়েছিলেন  উত্তরা ইউনিভার্সিটি তাদের জন্য এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। ৩ আগস্ট, সোমবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে "স্মরণে জুলাই '২৪" শিরোনামে এই সম্মাননার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের ত্যাগ ও বীরত্বকে স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করতেই এই আয়োজন। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইনস্টিটিউশনাল র‍্যাংকিং সেলের (আইআরসি) পরিচালক শেখ ইয়াসা শান। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) পরিচালক ড. শাহ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা এবং উপহার তুলে দেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একটি রেকর্ডকৃত ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন। প্রধান অতিথির ভিডিও বার্তায় ববি হাজ্জাজ বলেন: "উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেমন বিগত দিনগুলোতে আন্দোলনে গণতন্ত্রের জন্য কাজ করেছে এবং জুলাই গণ-অভ্যুত্থানে বিশাল ভূমিকা পালন করেছে, তেমনি আগামী দিনগুলোতেও আপনারা গণতান্ত্রিক সরকারব্যবস্থা, উন্নত বাংলাদেশ ও জনবান্ধব বাংলাদেশের জন্য কাজ করে যাবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা।"
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার,কন্ট্রোলার অফ এক্সামিনেশন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল স্মারক গ্রন্থ 'লেখা আছে অশ্রুজলে'-র মোড়ক উন্মোচন। পরবর্তীতে মনোনীতদের হাতে স্মারক ক্রেস্ট, উপহার ও এই স্মারক গ্রন্থের কপি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন: "শিক্ষার প্রকৃত আলোই একজন মানুষকে সত্য প্রকাশের শক্তি দেয়। ন্যায়ের পথে অবিচল থেকে অন্যায়ের প্রতিবাদ করাই একজন সচেতন শিক্ষার্থীর পরিচয়। তাই মাতৃভূমির প্রতি নিজেদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে দেশ গঠনে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
অনুষ্ঠানে স্মারক তালিকা তৈরির পদ্ধতি ও রূপরেখা ব্যাখ্যা করে বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ.এস.এম. শাহাবুদ্দিন। এরপর জুলাই ২০২৪ আন্দোলনের সময় উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকা ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত কয়েকটি ক্ষুদ্র প্রামাণ্যচিত্র (মাইক্রো-ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। প্রদর্শনীর শেষে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী। "স্মরণে জুলাই '২৪" আয়োজনের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটি জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করা এবং যাঁদের আত্মত্যাগ জাতিকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Aminur / Aminur

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত