ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:৪৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) প্রশাসন ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বর্তমানে অধ্যয়নরত ২০২১–২২, ২০২২–২৩ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের নির্ধারিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় মূল আলোচ্য বিষয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশন (Academic Migration) সংক্রান্ত দিকনির্দেশনা, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং এ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও উদ্বেগ।
আলোচনা সভায় সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম এবং ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন।
সভায় একাডেমিক মাইগ্রেশন প্রক্রিয়ার বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং ভবিষ্যৎ একাডেমিক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Aminur / Aminur

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন