লাল নীল খাম
লাল নীল খামমীর জেসমিন ওয়াহেদতোমার সাথে প্রথম দেখা ভুলে গেছো কি তুমি?কোন একটা বইয়ের প্রয়োজনে তুমি এসেছিলেতোমার সব আড়ষ্টতার নিয়ম ভেঙে আমার কাছে। তুমি নিজেকে বিনির্মান করেছিলে একেবারেই নতুন করে আমার জন্য।এরপর আমাদের ভাললাগারা আমাদের টেনে নিয়ে যেতো চোখের নীরব ভাষাদের টানে।তোমার দেয়া সেই চিঠিগুলিপড়ে আছে স্মৃতির বাক্সে।লাল নীল খামে তোমার সব মনের কথারা স্পষ্ট হয়ে বসে আছে চিঠির কথার ভাঁজে ভাঁজে।তুমি নীল শাড়িতে আমাকে খুব পছন্দ করতেবলতে আকাশের আরশি দেখি তোমার বসনে।কৃষ্ণচূড়ার ফুল দেখতে আমার কপালের বড় লাল টিপে।কালো মেঘের কাজল দেখতে আমার দুচোখের মায়াবী কাজলে।এখন তোমার সময় হয় না আকাশ দেখবারকৃষ্ণচূড়ার রঙকে খুঁজবার।এখন তুমি খোঁজ না আমাদের ফেলে আসা জোনাকির আলোদের।এখন তুমি চিঠি লিখ ছোট্ট করে এসএমএস এ।এখন তুমি ইমোজি দিয়ে আনন্দ দুঃখকে আঁকো ইচ্ছে হলে।এখন তুমি ছোট্ট করে লিখে চলআমাকে আমার মতো থাকতে দাও।আমাদের দিনগুলি এখন আমি হয়ে গেছে।তুমি এখন জীবনকে খোঁজ ডিজিটাল গদ্যআর আমি খুঁজি সেই লাল নীল খামের চিঠির পদ্যে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied