বাংলাদেশ কংগ্রেসের ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা: ১০ দফা প্রস্তাব পেশ
বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানী ঢাকার বাংলা মোটর মোড়ে “চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে ১০ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমীন শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা রাজু।
এছাড়া আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোস্তফা আনোয়ার ভূঁইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবুল, যুগ্ম যোগাযোগ সম্পাদক মোঃ মনির হোসেন এবং যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কিবরিয়া ইসলাম।
চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা ও বার্তা
আলোচনা সভায় বক্তারা বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না; এটি ছিল রাষ্ট্রে ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। বক্তারা গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলকের বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তারা আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, শিল্প ও বিনিয়োগের সংকট, জ্বালানি নিরাপত্তা, দুর্নীতি ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন। শক্তিশালী অর্থনীতি ছাড়া টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় বলে তারা মতামত দেন। তাই দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম প্রসঙ্গে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত উদ্যোগগুলোর পাশাপাশি সংস্কারের গতি ও বাস্তবায়ন আরও কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, বরং জাতীয় স্বার্থ ও নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করা উচিত।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ কোনো একক দল বা গোষ্ঠীর নয়, এটি দেশের সকল মানুষের। প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার এবং সংঘাতের পরিবর্তে সংলাপ ও বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তারা।
উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে বাংলাদেশ কংগ্রেসের ১০ দফা প্রস্তাবনা:
১. আইনের শাসন, সুশাসন ও জবাবদিহিমূলকের রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার।
২. স্বাধীন, শক্তিশালী ও দক্ষ নির্বাচন কমিশন গড়ে তুলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।
৩. বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা।
৪. দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ এবং দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি।
৫. দেশীয় গ্যাস অনুসন্ধান, জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়ে শিল্প ও অর্থনীতির ভিত্তি শক্তিশালী করা।
৬. দেশীয় ও বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়ন সম্প্রসারণ এবং ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করা।
৭. কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যুগোপযোগী সংস্কার এবং পর্যাপ্ত বিনিয়োগ বৃদ্ধি।
৮. প্রশাসনে মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করে দলীয়করণ বন্ধ করা।
৯. স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রকৃত অর্থে ক্ষমতায়ন করে বিকেন্দ্রীকৃত উন্নয়ন নিশ্চিত করা।
১০. জাতীয় ঐক্য, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র ও দেশপ্রেমিক মূল ধারার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ কংগ্রেসের ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা: ১০ দফা প্রস্তাব পেশ
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন
রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস