ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।ড্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবির রিজভী আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।এছাড়া অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মধ্য আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.মোঃআবুল কেনান সিনিয়র সহ -সভাপতি, ডা. মেহেদী হাসান কোষাধ্যক্ষ ড্যাব কেন্দ্রীয় কমিটি, এবং অধ্যাপক ডা.এ,কে,এম খালেকুজ্জামান দিপু সিনিয়র যুগ্ন মহাসচিপ, ডা মোঃ শামসুল আলম যুগ্ন - মহাসচিব কেন্দ্র কমিটি ড্যাব,ডা.এরফান আহমেদ সোহেল দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। কর্মসূচিতে উপস্থিত নেতারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
Aminur / Aminur
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল