কিচেন কেয়ার পণ্যের বাজারে আসমি ডিশওয়াশের যাত্রা
দেশের কিচেন কেয়ার পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আসমি ডিসওয়াশ। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীতে এক প্রেসমিট ও গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটা ও পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাজারে এর যাত্রা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসমি ট্রেড লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিনা ইসলাম সর্মী, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিমসহ বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা দেশের কিচেন কেয়ার পণ্যের বাজারে মানসম্মত ও কার্যকর পণ্যের চাহিদার কথা তুলে ধরে বলেন, গ্রাহকদের চাহিদা বিবেচনায় উন্নত প্রযুক্তি ও মানসম্পন্ন উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে আসমি ডিসওয়াশ। এটি দৈনন্দিন রান্নাঘরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য কার্যকর সমাধান হিসেবে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পণ্যটির উৎপাদনে গুণগত মান, নিরাপত্তা এবং কার্যকারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তৈরি আসমি ডিসওয়াশ রান্নাঘরের বাসন পরিষ্কারে কার্যকর ভূমিকা রাখবে এবং গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে বলে প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে।
লঞ্চিং অনুষ্ঠানে অতিথিরা নতুন পণ্যের উদ্বোধনকে স্বাগত জানান এবং দেশের কিচেন কেয়ার খাতে মানসম্মত দেশীয় ব্র্যান্ডের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
আবিদ রহমান / আবিদ রহমান
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার