ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-৮-২০২৬ বিকাল ৬:১

সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ, এর উপস্থিতিতে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাবৃন্দ পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর পরিচালক মো: কাইয়ুম খানের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. হারুনুর রশীদ এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর হেড অব বিজনেস ডেভেলাপমেন্ট মো: হাবিবুল ইসলাম রুবেল-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন