ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাহার একাডেমি হাই স্কুলে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৬ বিকাল ৭:২৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অবস্থিত নাহার একাডেমি হাই স্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (অ্যাডহক) সভাপতি জনাব মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, "জুলাই আমাদের স্মৃতিতে ৩৬ দিনের একটি মাস। জুলাইকে আমরা লালন করি এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অন্যায়ের বিরুদ্ধে কী ভীষণ শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।"

তিনি আরও বলেন, "১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের জন্য, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। মুক্তিযুদ্ধের শহীদদের যেমন আমরা কখনো ভুলিনি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও কখনো ভুলব না। তাঁদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।"

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন