ঠাকুরগাঁওয়ে ভাষাসৈনিক দবিরুল ইসলাম স্মরনে বৃক্ষরোপন কর্মসূচী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এমএলএ ভাষাসৈনিক, জেলার কৃতিসন্তান, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর দবিরুল ইসলামের স্মরনে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
বায়ান্ন বাংলা গবেষণা সংস্থা ঢাকার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী। বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বায়ান্ন বাংলা গবেষনা সংস্থা ঢাকার সভাপতি মনোয়ারা বেগম তামান্না, সাধারণ সম্পাদক রুবানা শারমিন, মরহুম দবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে জর্জিসুর রহমান ও ফয়েজ আহমেদ বিপুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পরে দবিরুল ইসলামের পড়াশুনা করা শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ও পৌর শহরের কালিবাড়িস্থ সাধারণ পাঠাগার চত্বরে স্মৃতিস্তম্ভে বৃক্ষ রোপন করা হয়।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied