ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে’: সৈয়দ হুমায়ূন কবীর
‘ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার চিরস্থায়ী সমাধান হবে’ বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল প্রকার সংবিধান আল-কুরআন বিরোধী। মানবরচিত সংবিধান মেনে চলার কারণেই মানুষ জাহিলিয়াত ও বিভ্রান্তির অধীন হয়ে আছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজের উদ্যোগে “সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা সমূহ এবং তা সমাধানের উপায়” শীর্ষক এক মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী সমাজ ঢাকা মহানগরের দক্ষিণ এলাকার সহকারী দায়িত্বশীল জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ইসলামী সমাজের আমীর আরও বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে এবং পরিচালনায়—
মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব,
মানুষের মনগড়া আইন-বিধানে রচিত সংবিধানের আনুগত্যের অধীনে বন্দি থাকা, এবং
মানুষের মনগড়া আইন-বিধানে রচিত সংবিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আনুগত্য করা—
এ সবই কুফর এবং শির্ক-তাকবীরের মতো মহা অপরাধ। এটিই সমাজ ও রাষ্ট্রের মূল মৌলিক সমস্যা। সমাজ ও রাষ্ট্র থেকে কুফর ও শির্ক বাতিল করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব ও আইন-বিধান প্রতিষ্ঠিত না হলে কোনো সমস্যারই প্রকৃত সমাধান হবে না।
তিনি উল্লেখ করেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব ত্যাগ করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব ও আইন-বিধান গ্রহণ করতে হবে। তাগুত বা মানুষের আনুগত্য পরিত্যাগ করে রসূলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে আল্লাহর সার্বিক আনুগত্য গ্রহণ করাই মুক্তির একমাত্র পথ।
কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি জানান, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬—এই তিন মাসব্যাপী ইসলামী সমাজ গৃহীত ৩ দফা কর্মসূচির অধীনে দেশব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিলির কার্যক্রম অব্যাহত থাকবে।
এরই অংশ হিসেবে:
গণসমাবেশ: আগামী ২১ আগস্ট (শুক্রবার) চট্টগ্রাম মহানগর, ৩১ আগস্ট (সোমবার) বগুড়া মহানগর, ৪ সেপ্টেম্বর (শুক্রবার) আলমডাঙ্গা থানা শহর, চুয়াডাঙ্গা, ৫ সেপ্টেম্বর (শনিবার) গাজীপুর মহানগর, ১২ সেপ্টেম্বর (শনিবার) ময়মনসিংহ মহানগর, ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিশ্বরোড, ঢাকা মহানগর উত্তর,২৬ সেপ্টেম্বর (শনিবার) মিরপুর, ঢাকা মহানগর উত্তর এবং ৩০ সেপ্টেম্বর (বুধবার) শেরপুর জেলা শহরে সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
চরকাটা কফেলা: আগামী ২৬ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্দিষ্ট টিম গণসংযোগ ও পথসভা পরিচালনা করবে।
কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার, প্রশাসন ও সর্বস্তরের দেশবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় অঞ্চল-১ এর দায়িত্বশীল মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা এবং ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল মুহাম্মদ ইয়াসিন।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ