ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বিজনেস আইকন মফিজুর রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২৬ রাত ১:৬

‎বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার কৃতি সন্তান প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান বিজনেস আইকন মফিজুর রহমান। 

‎রাজধানীর বনানী ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইয়াং অন্টারপ্রেনারস ফোরাম ও ঢাকা কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগের বিশেষ অনুষ্ঠান 'মেলোডি অব মিউজিক অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট'। গতকাল সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে দেশের ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের প্যানেল লীডার ও বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। কবি নজরুল কালচারাল সোসাইটির সভাপতি ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা চৌধুরী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট কামরান টি রহমান, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকীন আহমেদ, গান বাংলা টিভির চেয়ারম্যান ও সোনার বাংলা ইন্সুরেন্সের পরিচালক দেলোয়ার হোসেন রাজা, বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির, ডাচ-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন এবং এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি।

‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের কয়েকজন বিশিষ্ট গুণী ব্যক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জেনিস গ্রুপের চেয়ারম্যান নাছির খান, পদ্মা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব সেতু, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: সাদী-উজ-জামান, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল, আজগর ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মতিন খান এবং প্রচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন।

‎মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে শেষ হয় এই মেলোডি অব মিউজিক অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট।

এমএসএম / এমএসএম

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে