কাফরুলে জালিয়াতির মামলায় আতিক উল্লাহ গ্রেফতার
জাল জালিয়াতি এবং প্রতারণা অভিযোগে ঢাকার কাফরুল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মো. আতিক উল্লাহকে রাজধানীর বাড্ডার সাতারকোল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন জানান, শনিবার বিকালে সাতারকোল এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আতিক উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানা সূত্রে জানা যায়, বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের এক গ্রাহক জমি বুঝে না পাওয়ার অভিযোগে হাবিবুল হক সরকার (ফুল সরকার), মোস্তাফিজুর রহমান (মানিক), আতিক উল্লাহ ও আহসান উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন। মামলাটি ২০২০ সালের নভেম্বর মাসে ১৬(১১)২০ নম্বরে দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। পরবর্তীতে আদালত আতিক উল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আতিক উল্লাহ ও তার ছেলে আহসান উল্লাহ কোম্পানির জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার সুযোগে জমির দলিল ও মালিকানা নিয়ে অনিয়ম করেছেন। তাদের বিরুদ্ধে গ্রাহকের জমি অন্যত্র বিক্রি, কোম্পানির জমি নিজেদের নামে নেওয়া এবং জাল দলিল ও স্বাক্ষর ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগ রয়েছে, আতিক উল্লাহ, আহসান উল্লাহ ও তাদের সহযোগীরা বিডিডিএল নতুনধারা হাউজিংসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির জমি জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিক্রি ও দখল করে শত কোটি টাকার মালিক হয়েছেন।
এসব অভিযোগে বিভিন্ন সময়ে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে। কয়েকটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল