ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘কনটেন্ট লিডস, এভরিথিং ফলোস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ১:৭

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ‘ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কনটেন্ট ডিজাইন’কোর্সের আওতায় গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘কনটেন্ট লিডস, এভরিথিং ফলোস…’শীর্ষক দিনব্যাপী এক বিশেষ সেশন ও শিক্ষার্থীদের চূড়ান্ত উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

সেশনে শিক্ষার্থীরা ‘একটি সামাজিক সমস্যা চিহ্নিত করে, পরিবর্তনের অনুপ্রেরণা, প্রচারণার পরিকল্পনা ও ক্রিয়েটিভ কমিউনিকেশন’শীর্ষক দলীয় প্রকল্প উপস্থাপন করে। বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে গবেষণার ভিত্তিতে সচেতনতা সৃষ্টি, আচরণগত পরিবর্তন ও সামাজিক সম্পৃক্ততা তৈরির লক্ষ্যে তারা ডিজিটাল মার্কেটিং ও যোগাযোগ প্রচারণার পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডিজাইন ও প্রযুক্তি অনুষদের ডিন শিশির ভট্টাচার্য। সেশনে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের বিপণন বিভাগের প্রচারণা ব্যবস্থাপনা বিভাগের প্রধান জয় চান্দা ও বিকাশ লিমিটেডের বিপণন বিভাগের সৃজনশীল ও ব্র্যান্ড ব্যবস্থাপনার মহাব্যবস্থাপক সুন্নাহ ইবনে হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের উপদেষ্টা অধ্যাপক রেজা আসাদ আল হুদা আনুপম ও উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা তাঁদের গবেষণা, সৃজনশীল চিন্তা, কৌশলগত পরিকল্পনা, যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। একইসঙ্গে শিল্পক্ষেত্রের অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি মতামত ও দিকনির্দেশনা তাদের একাডেমিক শিক্ষাকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে এবং এই সংযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও আত্মবিশ্বাসী, সৃজনশীল ও কৌশলগতভাবে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিবৃন্দ ও সেশন বক্তাগণ ভূয়োসি প্রশংসা করেন।

 

এমএসএম / এমএসএম

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

আইসিবি চেয়ারম্যান ও সিইও’র

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ