বাপ্পির লেখা গান গাইবেন সামিনা চৌধুরী- "কেনো দূরত্ব বাড়ে শুধু, ভালোবাসা বাড়ে না"
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর কণ্ঠে আসছে নতুন গান গানটির কথা লিখেছেন বাংলাদেশ বেতারের উপস্থাপক, সংবাদ পাঠক ও গীতিকার মীর আহসান হাবীব বাপ্পি। সুর করেছেন ‘শ্রাবণের মেঘগুলো জড়ো আকাশে’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার আশরাফ বাবু। আর গুণী সুরকার ও সংগীত পরিচালক ইবনে রাজনের দুর্দান্ত শ্রুতিমধুর সংগীতায়োজনে গানটি পেয়েছে এক নতুন আবহ।
‘কেনো দূরত্ব বাড়ে শুধু, ভালোবাসা বাড়ে না’ গানের এই কথায় ফুটে উঠেছে ভালোবাসার সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব আর না বলা অভিমানের অনুভূতি। প্রেমের চেনা আবেগকে ভিন্ন এক সুর ও সংগীতায়োজনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানটিতে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত ‘চোরাবালি’ নাটকে গানটি ব্যবহার করা হবে বলে জানা গেছে। নাটকের গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি তৈরি করা হয়েছে।
গানের গীতিকার বাপ্পি জানান, আশরাফ বাবুর সুরে, ইবনে রাজনের শ্রুতিমধুর সংগীতায়োজনে এবং সামিনা চৌধুরীর আবেগঘন কণ্ঠে গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে-এমনই প্রত্যাশা সংগীত সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, এর আগে বাপ্পীর লেখা গানে কন্ঠ দিয়েছেন দেশের অনেক জনপ্রিয় সংগীত শিল্পী। ফাহমিদা নবী, কোনাল, কনা, সাব্বির, রাজিব, মুহিন, লিজা, লুইপা, ইউসুফ, সন্দিপন, শফি মন্ডল, কিরন চন্দ্র রায়, মনির খানসহ অনেকেই গেয়েছেন বাপ্পীর লেখা গান। এছাড়া বাংলাদেশ বেতারসহ বিভিন্ন প্রচার মাধ্যমে তরুণ এই গীতিকারের গান বাজছে নিয়মিত। আগামী দিনগুলোতেও যেন শ্রুতিমধুর এবং সময়োপযোগী গান রচনার মধ্য দিয়ে সংগীত প্রেমীদের তৃপ্তির খোরাক জোগাতে পারেন- সেজন্য সকলের কাছে দোয়া চান গীতিকার মীর আহসান হাবিব বাপ্পী।
এমএসএম / এমএসএম
সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
১৮ বছর পর একসঙ্গে অপু-আজাদ!
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া
ইনস্টাগ্রামে সাইফ আলী খান, ছেলে বললেন— ‘আব্বা আপনি?’
আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো
আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?
ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি
ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ
গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে
সুস্থতার পথে কল্পনা
ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা
দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান