দুর্গম অঞ্চলের জনগোষ্ঠী ও শিক্ষার্থী-ফ্রিল্যান্সারদের জন্য টেলিটকের বিশেষ আকর্ষণীয় ডাটা ও ভয়েস অফার চালু
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের হাওর-বাওর, পার্বত্য ও উপকূলীয় দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর জন্য ০৩টি বিশেষ আকর্ষণীয় ডাটা ও ভয়েস অফার এবং শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ ডাটা অফার চালু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
০৯ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব বিশেষ অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী। এ সময় টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টেলিটক বাংলাদেশ লিমিটেড সবসময় গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও সহজলভ্য করতে চালু করা হয়েছে বিশেষায়িত ‘প্রান্ত’ সিরিজের ০৩টি ডাটা ও ভয়েস প্যাকেজ। নতুন চালু হওয়া প্যাকেজগুলো হলো— ‘প্রান্ত বেসিক’, ‘প্রান্ত স্মার্ট’ এবং ‘প্রান্ত কানেক্ট’। গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহার উপযোগিতা বিবেচনায় এসব প্যাকেজ সাশ্রয়ী মূল্যে নির্ধারণ করা হয়েছে, যাতে দেশের হাওর-বাওর, পার্বত্য ও উপকূলীয় দুর্গম অঞ্চলের জনগোষ্ঠী আরও সহজে ভয়েস কল ও ডাটা সেবা গ্রহণ করতে পারেন।
এছাড়াও দেশের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্যক্রমে আরও উৎসাহিত ও সহায়তা করতে টেলিটক চালু করেছে বিশেষ আকর্ষণীয় ডাটা অফার। এই অফারের আওতায় মাত্র ২২৯/- (দুইশত ঊনত্রিশ) টাকায় ২০ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। গ্রাহকরা নির্ধারিত USSD Code ডায়াল অথবা নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে এসব অফার গ্রহণ করতে পারবেন। অফারগুলোর বিস্তারিত তথ্য, প্রযোজ্য শর্ত, USSD Code ও অন্যান্য নির্দেশনা টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সাশ্রয়ী, মানসম্মত ও প্রয়োজনভিত্তিক ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও গ্রাহকবান্ধব বিভিন্ন পণ্য ও সেবা চালু করার উদ্যোগ অব্যাহত থাকবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন t www.teletalk.com.bd
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন