পল্লী বিদ্যুতের বিল অস্বাভাবিক বৃদ্ধি, সমাধান চান গ্রাহকরা
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হঠাৎ করেই অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল আগের তুলনায় দ্বিগুণ, এমনকি কোথাও কোথাও তিনগুণ পর্যন্ত বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিলের এই অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও সন্তোষজনক ব্যাখ্যা পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগীদের। অতিরিক্ত বিলের চাপ সবচেয়ে বেশি পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর। নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে বাড়তি বিদ্যুৎ বিল তাদের জন্য নতুন করে আর্থিক সংকট সৃষ্টি করেছে।
পটিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিল পরিশোধের পাশাপাশি অতিরিক্ত বিলের অভিযোগ জানাতে গ্রাহকদের উপচেপড়া ভিড়। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় ভুক্তভোগীদের। অনেকের হাতেই ছিল আগের মাস ও চলতি মাসের বিদ্যুৎ বিলের কপি। তাদের অভিযোগ, বিদ্যুৎ এর ব্যবহার প্রায় একই থাকলেও চলতি মাসে বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বাসিন্দা আখতার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,পল্লী বিদ্যুৎ এর এমন আকস্মিক বিলে আমরা দিশেহারা হয়ে গেছি। স্বাভাবিকভাবে যেখানে ৫০০-৬০০ টাকা বিল আসতো সেখানে গত মাসে ১৪০০ বিল এসেছে। আর চলতি মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৭০০-২০০০ টাকা। আমাদের ব্যবহারে তেমন কোনো পরিবর্তন না হলেও এই অতিরিক্ত বিল কীভাবে এলো? এভাবে চলতে থাকলে আমাদের মতো নিম্নবিত্ত মানুষের পক্ষে বিদ্যুৎ ব্যবহার করা অসম্ভব হয়ে যাবে।
নয়াহাট এলাকার হোটেল মালিক নুরুল আবছার জানান, আমাদের ব্যবহারে তেমন কোনো পরিবর্তন না হলেও হঠাৎ করে বিদ্যুৎ এর বিল বেড়েই চলছে। ।
ব্যবসায়ীরা বলেন, আগেও যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছি, এখনও প্রায় একই পরিমাণ ব্যবহার করছি। কিন্তু বিল এসেছে দ্বিগুণেরও বেশি। এতে ব্যবসা পরিচালনা করাই কঠিন হয়ে পড়ছে। আমরা চাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা হোক।
বিল পরিশোধ করতে আসা গ্রাহক মোহাম্মদ তানভীর বলেন বিদ্যুৎ বিভাগের বিল প্রস্তুত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। কোনো ব্যাখ্যা ছাড়াই প্রতি মাসে বিল বাড়ছে। সাধারণ মানুষের আয় তো বাড়ছে না, কিন্তু বিদ্যুৎ বিল বেড়েই চলেছে। এভাবে চললে সংসার চালানোই দায় হয়ে পড়বে।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সরকারের নির্ধারিত বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে আগের তুলনায় বিল কিছুটা বেড়েছে।
পটিয়ার পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ মানুষের মৌলিক সেবার অন্যতম একটি খাত হয়ে দাঁড়িয়েছে। সেই সেবার বিল যদি বাস্তব ব্যবহার ছাড়িয়ে অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে প্রকৃত ব্যবহার অনুযায়ী সঠিক বিল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত