ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর পল্লবীতে অবস্থিত নাহার একাডেমী হাই স্কুল এর শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২৬ বিকাল ৫:৫৭

রাজধানীর মিরপুর পল্লবীতে অবস্থিত নাহার একাডেমি হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা। সম্প্রতি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মিজানুর রহমান শেলী। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং আগামী পরীক্ষাগুলোতে কাঙ্ক্ষিত ও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সাথে শিক্ষার সার্বিক মান উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন শিক্ষা-বান্ধব নীতিমালা ও যুগোপযোগী নানা পদক্ষেপের চিত্র উপস্থিত অভিভাবকদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় সভাপতি মিজানুর রহমান শেলী উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও সার্বিক মান আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, তা নিয়ে বিশদ আলোচনা করেন। উল্লেখ্য, ১৯৭৩ সালে মিরপুর পল্লবী এলাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে তার শিক্ষার মান ধরে রেখেছে এবং সূচনা লগ্ন থেকে অদ্যবধি শতভাগ পাসের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে চলেছে।

এমএসএম / এমএসএম

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩