ডিএমপি কমিশনারের নাম ভাঙ্গিয়ে নেতা জুয়েল মতিয়ার ও আলমগীর এর চাঁদাবাজি
ঢাকা জেলা সিএনজি অটোরিকসা চালক ও মালিকদের রাজধানী ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি পাইয়ে দেওয়ার নামে ডিএমপি কমিশনার, মেয়র (প্রশাসক) সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের উৎকোচ দেওয়ার নামে লাখ লাখ টাকা চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তরা বলছেন, চাঁদাবাজি নয়, সংগঠন চালানোর জন্য আর রাজধানীতে সিএনজি অটোরিকা চলাচলেন অনুমতির জন্য ডিএমপি, বিভিন্ন এলাকার ডিসি, সার্জেন্ট, ট্রাফিক পুলিশ ছাড়াও সংগঠন চালানোর জন্য মাসিক হিসেবে আবার কিস্তিতে অর্থ আদায় করা হয়েছে।
জানা গেছে, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রুমিকদের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গত ২০২২ সাল থেকে কয়েক কোটি টাকা অভিনব কায়দায় হাতিয়ে নিয়েছেন একটি সংগঠনের সভাপতি জুয়েল মতিয়ার ও সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন।
ভুক্তভোগী সিএনজি অটোরিকসা চালক ও মালিকরা দাবি করেছেন, তাদের কাছ থেকে বিভিন্ন সময় ও ধাপে এসব টাকা নেওয়া হলেও তারা এখনো কোন প্রকার প্রতিশ্রুতি মোতাবেক কাজ করেননি।আর তাদের নির্ধারিত চাঁদার টাকা না দিলেও এক শ্রেণীর দুর্নীতিবাজ পুলিশের সার্জেন্ট ও ট্রাফিক সদস্যদের সাতে আতাত করে তাদের সিএনজি অটোরিকসা আটকিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাদের আটককৃত গাড়ি আবার সংগঠনটির সভাপতি জুয়েল মতিয়ার ও আলমঙ্গীর মোটা অংকের টাকা নিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে দিয়ে পুনরায় তাদের দাবিকৃত অর্থ আদায় করছেন।
ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, ঢাকা জেলা সিএনজি মেট্রোর আওতায় আনার কথা বলে সাধারণ চালক ও মালিকদের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ সংগ্রহ করা হয়েছে। আর তাদের কাছ থেকে প্রথম ধাপে ৫ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় ধাপে ১ হাজার টাকা করে, পরবর্তী ধাপে ৫০০ টাকা এবং আরও কয়েক দফায় ৩০০ টাকা করে নেওয়া হয়। সব মিলিয়ে একটি গাড়ির কাছ থেকে গড়ে প্রায় ৯ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে।
আর রাজধানীর চারপাশের জেলাগুলো হতে প্রায় ৭ হাজার গাড়ির মালিক ও শ্রুমিক বা চালকদের কাছ থেকে এভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের দাবিকৃত টাকা না দিলে বা কেউ কেউ টাকাগুলো ফেরত চাইলে তাদের গাড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগির জানান, রাজধানী ঢাকা মহানগরীতে সিএনজি অটোরিকসা চলাচলের অনুমতি সংক্রান্ত একটি নথি দেখানো হয়েছে। সেখানে ঢাকা-থ সিরিজের ১ হাজার ৪টি সিএনজি মহানগরীতে চলাচলের অনুমতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, এর বাইরে বিপুলসংখ্যক গাড়ির মালিকের কাছ থেকেও অর্থ নেওয়া হয়েছে।
অপর এক সূত্র জানায়, ঢাকা মহানগরীর বাইরে নারায়ণগঞ্জ জেলা থেকে রাজধানীতে সিএনজি চলাচলের জন্য স্টিকার ও টোকেন দেওয়ার মাধ্যমে মাসিক অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৩ হাজার গাড়ির কাছ থেকে মাসিক ৪ হাজার টাকা করে নেওয়া হয়েছে। তবে অর্থ দেওয়ার পরও প্রত্যাশিত সুবিধা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন চালক ও মালিক। এছাড়া উক্ত অবৈধ সংগঠনের নামে টি-শার্ট বিতরণ নিয়েও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি টি-শার্টের মূল্য ১০০ টাকা হলেও কোথাও ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া এবং প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে তারা আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। তবে রাজধানীর চাঁনখারপুল, শাহবাগ, আজিমপুর, বকশীবাজার, নিউ মার্কেট, বিজয়নগরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে ঢাকার বাইরের সিএনজি অটো রিকসা চালকদের কথা বলে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন চালক জানান, তাদের কাছ থেকে অভিনব কায়কায় আলমগীর ও জুয়েল মতিয়ার অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাদের দাবিকৃত টাকা না দিলেই সার্জেন্ট দিয়ে হয়রান করছেন।
অভিযোগগুলোর বিষয়ে জুয়েল মালতিয়ার এর সেলফোনে যোগাযোগ করা হলে, তিনি অকপটে চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, চাঁদা না নিলে সংগঠন চালাবো কিভাবে? আমরা ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), একাধিক মন্ত্রী ও দুই সিটির প্রশাসক এদের সঙ্গে কথা বলেছি। ডিএমপি কমিশনার আমাদের রাজধানীতে ১হাজার ৪টি সিএনজি অটোরিকসা চালানো অনুমতি দিয়েছেন। আমরা ২ থেকে ৩ হাজার গাড়ি চালানোর জন্য আবেদন করেছিলাম। আর আমরা মোট ৭টি সংগঠনের পক্ষ থেকেই এই আবেদন করেছিলাম। তবে ঢাকার মোট ১৬টি ইউনিয়নের গাড়ি চালানোর জন্য আবেদন করা হয়েছিল। আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে, আমরা যে টাকা নেই- তা দিয়ে সংগঠন চালাচ্ছি।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সঙ্গে যোগাযোগ করতে তার সেলফোনে একাধিকবার কল করা হলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
আদালতের রায় উপেক্ষা ও হয়রানির অভিযোগ, কালাইয়ে ১২.৬৫ একর জমি নিয়ে সংবাদ সম্মেলন
দক্ষিণ কেরানীগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট, ৫ ভবনের নির্মাণকাজ বন্ধ
হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি অসাংবিধানিক ও বেআইনি: হেযবুত তাওহীদ ছাত্র ফোরাম
স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান, ৭০০ ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার
ডিএমপি কমিশনারের নাম ভাঙ্গিয়ে নেতা জুয়েল মতিয়ার ও আলমগীর এর চাঁদাবাজি
সূত্রাপুরে রাজউকের মোবাইল কোর্ট, ৯ ভবনে অভিযান
মিরপুর পল্লবীতে অবস্থিত নাহার একাডেমী হাই স্কুল এর শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা
বিআরটিএ-র অসহযোগিতার অভিযোগ: রাজস্ব দিতে প্রস্তুত ১ লাখ ৯২ হাজার ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক মালিকরা
আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ'-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে ধর্মীয় সভা
বিএনপি নেতা রতন’কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পাগলা সোহেলের স্ত্রীর বিরুদ্ধে