ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান, ৭০০ ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ২:১৫

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশের দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবির একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. এজাজ (৪০)।

পুলিশের দাবি, গ্রেপ্তার আব্দুল আওয়াল ঝন্টুর কাছ থেকে ২৫০ পিস, আমির হোসেন রনির কাছ থেকে ১০০ পিস, সেলিম ভান্ডারীর কাছ থেকে ১০০ পিস, মো. মান্নানের কাছ থেকে ২০০ পিস এবং মো. এজাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৭০০ পিস ইয়াবা।

এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার