ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি অসাংবিধানিক ও বেআইনি: হেযবুত তাওহীদ ছাত্র ফোরাম


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১১-৮-২০২৬ বিকাল ৫:৩৫
​হেযবুত তাওহীদ আন্দোলনকে নিষিদ্ধ করার দাবিকে সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক ও চরম অসহিষ্ণুতার পরিচায়ক বলে অভিহিত করেছে হেযবুত তাওহীদ ছাত্র ফোরাম। একই সাথে তারা সংবিধান প্রদত্ত মতপ্রকাশ ও সংগঠন করার অধিকার সুরক্ষার জোর দাবি জানিয়েছে।
​আজ ১১ আগস্ট (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের আহ্বায়ক মেহেদি হাসান লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চট্টগ্রাম সফরকালে একটি কওমি মাদ্রাসা পরিদর্শনকালে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তার কাছে হেযবুত তাওহীদ আন্দোলনকে নিষিদ্ধ করার দাবি পেশ করেন। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পর হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের পক্ষ থেকে এই দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
​লিখিত বক্তব্যে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের আহ্বায়ক মেহেদি হাসান বলেন, "প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩১ বছর ধরে হেযবুত তাওহীদ সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে ইসলামের প্রকৃত আদর্শ প্রচার করে আসছে। এই দীর্ঘ সময়ে সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের আইনভঙ্গের প্রমাণ নেই। সংবিধানের ৩৮ ও ৩৯ অনুচ্ছেদে দেওয়া সংগঠন করার এবং স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার অনুসারেই আমরা কার্যক্রম পরিচালনা করছি।"
​তিনি আরও বলেন, "সংগঠনের বিরুদ্ধে কোনো আইনভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্তপূর্বক প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো প্রকার সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই কেবল মতাদর্শগত বিরোধের কারণে একটি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি চরম অসহিষ্ণুতা ও অপরের অধিকারের প্রতি অবজ্ঞার নামান্তর।"
​সংবাদ সম্মেলনে ছাত্র ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, কওমি মতধারার কিছু গোষ্ঠী বিভিন্ন সময়ে দেশের নানা স্থানে হেযবুত তাওহীদের বিরুদ্ধে অপপ্রচার, সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য, এমনকি শারীরিক হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। রাজধানী উত্তরা, গাজীপুর, নাটোর ও নোয়াখালীসহ বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার কথা উল্লেখ করে তারা এসকল অপতৎপরতার প্রতিবাদ জানান।
​সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে নিম্নলিখিত ৪ দফা দাবি উপস্থাপন করা হয়:
​১. কোনো নির্দিষ্ট গোষ্ঠীর চাপে পড়ে বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষ ও আইনগত দৃষ্টিকোণ থেকে হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবিটি বিবেচনা ও প্রত্যাখ্যান করা হোক।
২. হেযবুত তাওহীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনভঙ্গের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক।
৩. দেশের বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য, মব-সন্ত্রাস ও হামলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
৪. হেযবুত তাওহীদের সদস্যদের মতামত প্রচারের স্বাধীনতা, সভা-সমাবেশের অধিকার এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
​সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা-কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা