ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের ফলাফলে পাসের হার ৫৮.২৭ শতাংশ, জিপিএ-৫ পেল ১০৭ জন
গত (১০ আগস্ট) প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি—তিনটি ধারায় মোট ২ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এর মধ্যে মোট ১ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী পাস করেছে এবং ১ হাজার ১৬০ জন ফেল করেছে। তিনটি ধারায় মোট ১০৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ভূরুঙ্গামারী উপজেলায় মাধ্যমিক স্তরে এবার মোট ১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯৮ জন পাস করেছে এবং ৭১৫ জন পরীক্ষার্থী ফেল করেছে। মাধ্যমিক স্তরে মোট ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে মাধ্যমিক স্তরে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে প্রায় ৫৮.২৭ শতাংশ। মাধ্যমিক স্তরে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে উপজেলায় শীর্ষে রয়েছে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।এ প্রতিষ্ঠান থেকে ২৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ১৯ জন পরিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মাধ্যমিক স্তরে উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ জন পরিক্ষার্থী পাস করে ২১ জন ফেল এবং ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রতিষ্ঠানটির পাসের হার ৮২.৭৫ শতাংশ। পাশাপাশি ১৯ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানটির ফলাফলকে আরও সাফল্যমণ্ডিত করেছে। উপজেলায় মাদ্রাসা শিক্ষায় পাসের হার ৪৯.২৯ শতাংশ । উপজেলার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অনুষ্ঠিত হয়েছে দাখিল পরীক্ষা। এবারের পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলায় মাদ্রাসা স্তরে মোট ৪২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্ৰহন করে। এর মধ্যে ২০৮ জন পরিক্ষার্থী পাস করেছে এবং ২১৪ জন ফেল করেছে। মাদ্রাসা স্তরে মোট ৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মাদ্রাসা স্তরে সামগ্রিক পাসের হার ৪৯.২৯ শতাংশ। এ স্তরে উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে সোনাহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসা। এবং ভূরুঙ্গামারী উপজেলার কারিগরি শিক্ষায় পাসের হার ৩২.৪৬ শতাংশ। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এবারের এসএসসি (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৪২ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১১১ জন পরিক্ষার্থী পাস করেছে এবং ২৩১ জন পরিক্ষার্থী ফেল করেছে। কারিগরি শিক্ষা ধারায় মাত্র ১ জন পরিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এবারের ফলাফলে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (নন-এমপিও) এবং দক্ষিণ সাইড গোপালপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসা (নন এমপিও)। এ দুটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। ভূরুঙ্গামারী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাধ্যমিক স্তরে জিপিএ-৫ অর্জন ও পাসের হার তুলনামূলকভাবে ভালো হলেও মাদ্রাসা এবং বিশেষ করে কারিগরি শিক্ষা ধারায় পাসের হার বেশ কম। ফলে ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতি, নিয়মিত পাঠ গ্রহণ, ঝরে পড়া রোধ এবং পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতির ওপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। এবিষয়ে ভূরুঙ্গামারী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ,দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৫৮.০৫ শতাংশ। এর বিপরীতে আমাদের উপজেলায় পাশের হার ৫৮.২৭ শতাংশ, যা বোর্ডের গড় পাশের হারের তুলনায় কিছুটা বেশি। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ব্যাহত হওয়ায় এ অঞ্চলের অনেক শিক্ষার্থীর শিক্ষার ভিত্তি তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেই প্রতিকূলতা কাটিয়ে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য স্থানীয় শিক্ষকরা আন্তরিকভাবে পরিশ্রম করেছেন। শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফল হিসেবে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আমাদের উপজেলা থেকে এবার ৯৭ জন শিক্ষার্থী A+ অর্জন করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তিনি আরোও জানান ,শিক্ষার্থীরা যদি আগামীতে অনুকূল ও শিক্ষাবান্ধব পরিবেশ পায় এবং নিয়মিত পড়াশোনার সুযোগ অব্যাহত থাকে, তাহলে তারা আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারবে। এবং আগামী দিনে এ অঞ্চলের ফলাফল আরও উন্নত হবে। এদিকে,ভালো ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে, আশানুরূপ ফলাফল না পাওয়া প্রতিষ্ঠান গুলোতে ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যতে ফলাফল উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
Aminur / Aminur
মোহনগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড
নাজিরপুরে ভেঙে পড়া কালভার্টে বাঁশের সাঁকো: ৪ গ্রামের মানুষ ও শিক্ষার্থীর চরম ভোগান্তি
কুড়িগ্রামে এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই ভাই
শেরপুরে নারীসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ
মনোহরদীতে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
গোপালগঞ্জে দীর্ঘস্থায়ী লোডশেডিং: নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ ওজোপাডিকো
শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা
ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের
ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের ফলাফলে পাসের হার ৫৮.২৭ শতাংশ, জিপিএ-৫ পেল ১০৭ জন