দুর্নীতিবাজ নারী হিসাবরক্ষক শাহনাজকে কোন উপজেলায় নিতে চায় না
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটটি প্রথমে দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে কিছু সংবাদমাধ্যমে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করায়। এরপর তাদের সরিয়ে দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বা কথিত ‘প্রাইজ পোস্টিং’-এ পদায়ন করা হয়। সংশ্লিষ্টদের দাবি, সিন্ডিকেটের সাজানো তথ্যের ফাঁদে পড়ে অনেক সময় মাঠপর্যায়ে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু সংবাদকর্মীও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়কে ঘিরে। গত ০৬ জুলাই ২০২৬ তারিখে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির একাধিক অভিযোগে অভিযুক্ত হিসাবরক্ষক মোছাঃ শাহনাজ পারভীনকে সাভার উপজেলায় বদলি করা হয়েছে। এই বিতর্কিত বদলির আদেশ প্রকাশের পর থেকেই সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ, আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, শাহনাজ পারভীন ২০১২ সালের দিকে ধামরাই উপজেলায় হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সে সময় উন্নয়ন খাতের (১%) আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের ভ্যাট ও আয়কর বাবদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে তিনি প্রায় ৪০ লাখ টাকা নগদ গ্রহণ করেন। কিন্তু সেই অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা না দিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে আত্মসাৎ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে সরকারি অডিট টিমের তদন্তে এই জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ধরা পড়ে। অডিট প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগের একজন প্রভাবশালী সংসদ সদস্যের রাজনৈতিক প্রভাব এবং অনৈতিক সুবিধা লেনদেনের মাধ্যমে মামলাটি ধামাচাপা দিয়ে তিনি নিজের সাময়িক বরখাস্তের আদেশও বাতিল করাতে সক্ষম হন।
এর আগেও শাহনাজ পারভীন এলজিইডি ও স্থানীয় সরকার বিভাগের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে তুলে একাধিকবার সাভার ও ধামরাই উপজেলায় বদলি হয়ে আসার চেষ্টা করেন। তবে স্থানীয় কর্মকর্তাদের তীব্র আপত্তি ও প্রতিবাদের মুখে এলজিইডি কর্তৃপক্ষ সেসব বদলির আদেশ বাতিল করতে বাধ্য হয়েছিল।
এছাড়া, তার পূর্ববর্তী কর্মস্থলগুলোর একাধিক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক পুরুষ সহকর্মী তার সঙ্গে একই কর্মস্থলে দায়িত্ব পালন করতে ভীত ছিলেন। অভিযোগ রয়েছে, দাপ্তরিক কাজ কিংবা নিয়মকানুন নিয়ে সামান্য মতবিরোধ দেখা দিলেই তিনি সহকর্মীদের বিরুদ্ধে ‘নারী নির্যাতন’ বা শ্লীলতাহানির মিথ্যা মামলা করার হুমকি দিতেন।
সাভারে বদলির আগে শাহনাজ পারভীন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। সেখানেও তার আচরণ ও কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তৎকালীন উপজেলা প্রকৌশলী এলজিইডির প্রশাসন শাখায় মৌখিক অভিযোগ করেন। তিনি প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দেন—হয় শাহনাজ পারভীনকে অন্যত্র বদলি করা হোক, নতুবা তাকে নিজেকেই ওই কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হোক। এমন পরিস্থিতির মধ্যেই শাহনাজ পারভীন তার পুরোনো সিন্ডিকেটকে সক্রিয় করে প্রায় ৫ লাখ টাকার বিনিময়ে গত ০৬ জুলাই ২০২৬ তারিখে সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলির আদেশ সংগ্রহ করতে সক্ষম হন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাষ্ট্রের বিভিন্ন খাতে যে সংস্কার কার্যক্রম চলছে, এলজিইডিতে দীর্ঘদিন ধরে চলমান এ ধরনের ‘ওপেন সিক্রেট’ দুর্নীতি, তদবির ও সিন্ডিকেট সংস্কৃতির কারণে সেই উদ্যোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে, সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এই হিসাবরক্ষকের সাভারে যোগদানের খবরে উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই বিতর্কিত বদলির আদেশ বাতিল, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং এলজিইডিতে সক্রিয় দুর্নীতির সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল