ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৩:৪৬

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইসাপ) বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়েজনে ১২ আগস্ট (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জুমে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। “প্রমাণ-ভিত্তিক মাদক প্রতিরোধ” (এভিডেন্স-বেইস্ট ড্রাগ প্রিভেনশন) শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে মাদক ব্যবহার প্রতিরোধে আধুনিক ও বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি গ্রহণ এবং যুব সমাজকে সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ওয়েবিনারে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ইকবাল মাসুদ বলেন, “চলতি বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ আমাদের মনে করিয়ে দেয় তরুণদের জীবন বাস্তবতা ভিন্ন হলেও একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা সবার এক। তবে মাদক যুবসমাজের এই আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে।” তিনি আরও যোগ করেন, “প্রথাগত উপায়ে মাদক প্রতিরোধের চেয়ে বিজ্ঞান ও প্রমাণ-ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা (এভিডেন্স-বেইস্ট প্রিভেনশন) অনেক বেশি কার্যকর। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।”

সেমিনারে আন্তর্জাতিক পরিমন্ডল থেকে বক্তব্য রাখেন আইসাপ-এর ন্যাশনাল চ্যাপ্টারস কো-অর্ডিনেটর ওলহা মিশাকিভস্কা, সায়েন্টিফিক সাপোর্ট কো-অর্ডিনেটর রাশা আবি হানা, এবং ওয়ার্ল্ড ফেডারেশন এগেইনস্ট ড্রাগস-এর সেক্রেটারি জেনারেল ক্রেসিডা ডি উইট এবং বাংলাদেশের আ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এর সদস্য এ এফ এম সাদমান সাকিব।

আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ডা: এম এ মোহিত কামাল বলেন, “তরুণদের জন্য মাদকপ্রতিরোধে কাজ করার পাশাপাশি তাদের সাথে নিয়ে কাজ করতে হবে, কারণ আজকের তরুণরাই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালক।” 

মারজানা মুনতাহা, সমন্বয়কারী, আ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এর সঞ্চালনায় ওয়েুবনারে অংশ নেয় দেশের ও দেশের বাহিরের বিভিন্ন ইয়ুথ ফোরামের যুব প্রতিনিধিরা। যুব দিবসের এই বিশেষ সেমিনারে তরুণদের জন্য সুস্থ, মাদকমুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ এবং উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিতভাবে প্রমাণ-ভিত্তিক মাদক প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টার।

এমএসএম / এমএসএম

আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২

প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা প্রদান করাঃ শেখ ফজলুল করীম মারুফ

দুর্নীতিবাজ নারী হিসাবরক্ষক শাহনাজকে কোন উপজেলায় নিতে চায় না

সৌদির সঙ্গে সপ্তাহে ৮৪ যাত্রীবাহী ফ্লাইট, বাড়ছে কার্গো সুবিধা

সিন্ডিকেটের কবজায় রেলওয়ে: ৩৭ লাখ টাকার ট্রাকশন মোটর ১ কোটি ৭৫ লাখে কেনার অভিযোগ

আদালতের রায় উপেক্ষা ও হয়রানির অভিযোগ, কালাইয়ে ১২.৬৫ একর জমি নিয়ে সংবাদ সম্মেলন

দক্ষিণ কেরানীগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট, ৫ ভবনের নির্মাণকাজ বন্ধ

হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি অসাংবিধানিক ও বেআইনি: হেযবুত তাওহীদ ছাত্র ফোরাম

স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান, ৭০০ ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

ডিএমপি কমিশনারের নাম ভাঙ্গিয়ে নেতা জুয়েল মতিয়ার ও আলমগীর এর চাঁদাবাজি

সূত্রাপুরে রাজউকের মোবাইল কোর্ট, ৯ ভবনে অভিযান