শিক্ষার্থী অর্থায়নে সহযোগিতা জোরদারে কমিউনিটি ব্যাংক ও স্পিøটপে বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ, কাঠামোবদ্ধ এবং উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং স্পিøটপে বাংলাদেশ লিমিটেড -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর উদ্যোগ নেবে। এ অর্থায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহের সুযোগ পাবেন।
প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়নকে আরও সহজ, দ্রুত, কার্যকর এবং গ্রাহকবান্ধব করে তুলতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ, ডিজিটাল উদ্ভাবন এবং দেশের মানবসম্পদ উন্নয়নে কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং স্পিøটপে বাংলাদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ -এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আর্থিক প্রতিবন্ধকতা কমাতে, শিক্ষা অর্থায়নের সুযোগ সম্প্রসারণে এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন