মুসলিম উম্মাহর ঐক্য ও ফিলিস্তিন ইস্যু নিয়ে পাকিস্তান দূতাবাসে ইনসাফ গার্ডের সভাপতির আলোচনা
১৪ আগস্ট (শুক্রবার) ঢাকার পাকিস্তান দূতাবাসে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন 'ইনসাফ গার্ড'-এর সভাপতি। অনুষ্ঠানে তিনি মুসলিম উম্মাহর বর্তমান সংকট, এর উত্তরণের উপায় এবং আন্তর্জাতিক সংহতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠান চলাকালে ইনসাফ গার্ডের সভাপতি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী ও ডেপুটি হাইকমিশনারের সাথে কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় ডেপুটি হাইকমিশনার ইনসাফ গার্ডের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত কূটনৈতিক ব্যক্তিবর্গ মতামত ব্যক্ত করেন যে, মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইনসাফ গার্ডের প্রচেষ্টা প্রশংসনীয়।
উল্লেখ্য, ইনসাফ গার্ডের সভাপতি এর আগেও ইরানের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে আলোচনা করে মুসলিম বিশ্বের সংহতির পক্ষে ভূমিকা রেখেছেন। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতদের নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছেন।
এরই ধারাবাহিকতায়, আগামী অক্টোবরে ফিলিস্তিন ইস্যু নিয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি পাকিস্তানের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আগত অতিথিদের সাথে আলাপকালে তিনি মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগ ও সামাজিক সচেতনতার ওপর জোর দেন।
উল্লেখ্য, ইতিপূর্বে কাতারের প্রয়াত আমিরের স্মরণে দোয়া মাহফিল আয়োজন এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ইনসাফ গার্ড সক্রিয় ভূমিকা পালন করেছে। মুসলিম উম্মাহর জন্য একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে ইনসাফ গার্ডের সভাপতির এই সাম্প্রতিক পদক্ষেপ কূটনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
Link Copied