ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর দর্শনে মানবিক ও নৈতিক তরুণ প্রজন্ম গড়ার আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ১:১৬

খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর দর্শন ও আদর্শ অনুসরণ করে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও সেবার চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে নৈতিকতা, জ্ঞান ও মানবসেবার আদর্শে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক উন্নয়নেও দেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “Different Contexts, Common Aspirations” (ভিন্ন বাস্তবতা, অভিন্ন আকাঙ্ক্ষা) সামনে রেখে আহছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির উদ্যোগে আয়োজিত “খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর দর্শন: মানবকল্যাণে তরুণদের ভবিষ্যৎ পথচলা” শীর্ষক বিশেষ ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জুম প্ল্যাটফর্মে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মাসুদ। তিনি খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন, শিক্ষা, সমাজকল্যাণে অবদান এবং তরুণ সমাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতা শামীম হোসেন, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আফতাবুজ্জামান, ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক ডা. নায়লা পারভীন, আহছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সদস্য তাসনিম হাসান আবির, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নিমাই মণ্ডল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিশিষ্ট সংগীতশিল্পী হুমায়রা বশির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী এম. এহছানুর রহমান। সঞ্চালনা করেন সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

আলোচনায় বক্তারা বলেন, খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, সাহিত্যিক ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মনীষী। ১৮৭৩ সালের ডিসেম্বরে সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি নিজ জন্মস্থান নলতাতেই তাঁর ইন্তেকাল হয়। শিক্ষা, সাহিত্য ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯১১ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘খানবাহাদুর’ উপাধিতে ভূষিত করে।

মানবসেবাকে জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করে খানবাহাদুর আহছানউল্লা (র.) ১৯৩৫ সালে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। এর ধারাবাহিকতায় ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা আহছানিয়া মিশন। তরুণদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেছিলেন, “যুবকরাই মিশনের স্তম্ভ।” তাঁর এই দর্শন থেকেই দক্ষ, মানবিক ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং প্রতিষ্ঠিত হয়েছে।

ওয়েবিনারে খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর দর্শন থেকে বর্তমান তরুণ প্রজন্মের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়। এগুলো হলো—চরিত্রকে দক্ষতার ভিত্তি হিসেবে গড়ে তোলা, শিক্ষাকে জীবন গঠনের উপায় হিসেবে গ্রহণ করা, স্বেচ্ছাসেবাকে জীবনের অংশ করে নেওয়া, ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগানো।

বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের শুধু দক্ষ করে তুললেই হবে না; তাদের নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও সহনশীলতার চর্চায়ও উদ্বুদ্ধ করতে হবে। খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর দর্শন তরুণদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার পথ দেখাতে পারে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ওয়েবিনারে এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়, যারা জ্ঞানে সমৃদ্ধ, নৈতিকতায় দৃঢ়, কর্মে উদ্যমী এবং মানবিকতায় উজ্জ্বল হয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর দর্শনে মানবিক ও নৈতিক তরুণ প্রজন্ম গড়ার আহ্বান

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন

দায়িত্ব গেল, এবার সম্পদ-টেন্ডার নিয়ে প্রশ্নের মুখে বদরুল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান

কনফিডেন্স সার্ভে ট্রেনিং সেন্টারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

মুসলিম উম্মাহর ঐক্য ও ফিলিস্তিন ইস্যু নিয়ে পাকিস্তান দূতাবাসে ইনসাফ গার্ডের সভাপতির আলোচনা

রাজধানীতে হোটেল এবং স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ

ডিএমপির জুলাইয়ের সেরা শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল,১২ বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হাফিজের

আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২

প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা প্রদান করাঃ শেখ ফজলুল করীম মারুফ

দুর্নীতিবাজ নারী হিসাবরক্ষক শাহনাজকে কোন উপজেলায় নিতে চায় না

সৌদির সঙ্গে সপ্তাহে ৮৪ যাত্রীবাহী ফ্লাইট, বাড়ছে কার্গো সুবিধা