ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অ্যাঙ্কর ইন
রাজধানী চিন মৈত্রী সম্মেলন কক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। দিনব্যাপী এই আয়োজনে ছিল সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো, র্যাফেল ড্র এবং ইউনিটি গ্রুপের অগ্রযাত্রা নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনী। অনুষ্ঠানে অংশ নেন ইউনিটি গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী, অ্যাচিভার ও অতিথিরা।
উৎসবমুখর পরিবেশে শুরু হয় ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিটি গ্রুপের ইভেন্ট কনভেনিয়র ও পরিচালক—সেলস অ্যান্ড মার্কেটিং ওমর ফারুক রনি।
পরে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পরিচালক—ফাইন্যান্স এইচ.এম. ফারিদ উদ্দিন এবং ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।
ভিজ্যুয়াল: অতিথিদের বক্তব্য, দর্শকদের করতালি, লেজার শো, ডিরেক্টর ক্রেস্ট প্রদান।
অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় রাইজিং স্টার, এলিট স্টার ও গ্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড। এছাড়া ইউনিটি গ্রুপের কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে প্রদর্শন করা হয় বিশেষ ভিডিও ডকুমেন্টারি।
ছিল শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনাও। সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।
সকালের পর্বে মেন্টর মিতু একাডেমির প্রতিষ্ঠাতা রেবেকা খাতুন মিতু এবং সন্ধ্যার পর্বে Skills Rider-এর প্রতিষ্ঠাতা ও বিজনেস কনসালট্যান্ট মো. রাশেদুল ইসলাম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
ভিজ্যুয়াল: র্যাফেল ড্র, পুরস্কার প্রদান, বিজয়ীদের উচ্ছ্বাস।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে বিজয়ীদের মধ্যে রেফ্রিজারেটর, ১ দশমিক ৫ টন এয়ার কন্ডিশনার ও স্কুটি পুরস্কার দেওয়া হয়।
এছাড়া Car Achiever হিসেবে সম্মাননা পান ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন।
ভিজ্যুয়াল: চেয়ারম্যানের বক্তব্য, অতিথিদের গ্রুপ ছবি, সমাপনী দৃশ্য।
দিনব্যাপী এই আয়োজনে সাফল্য উদযাপনের পাশাপাশি কর্মীদের আরও উৎসাহিত করার বার্তা উঠে আসে। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের চেয়ারম্যান মো. রিয়াজুল করিম জুয়েল। আনন্দ-উচ্ছ্বাস আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬।
এমএসএম / এমএসএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার