ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ৪:৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটির  স্কুল অব ল এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির উদ্যোগে ফল ২০২৬ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসি -এর চিফ অপারেটিং অফিসার মো. মঈন উদ্দিন মাজুমদার।
স্কুল অব ল-এর ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব স্বাগত বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানের সমাপনী পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে্য বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির  উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পেশাদারিত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং ধারাবাহিকভাবে শেখার মানসিকতা গড়ে তোলা জরুরি। তারা নবীন শিক্ষার্থীদের কৌতূহলী থাকা, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন, অন্যের প্রতি সহমর্মী হওয়া এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত