ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সঙ্গে যৌথভাবে ঢাকা ব্যাংক পিএলসি আয়োজন করেছে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে। একই অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড।
তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে ঢাকা ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জনাব মো. মোস্তাক আহমেদ এবং হেড অব রিটেইল বিজনেস জনাব এইচ. এম. মোস্তাফিজুর রহমান। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজির আহমেদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাস্টারকার্ডের প্রতিনিধিত্ব করেন লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জনাব জুবায়ের হোসাইন। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা, ডিজিটাল সেবা ও দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন ব্যয় নিরাপদ ও সহজভাবে পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে তরুণদের দায়িত্বশীল আর্থিক অভ্যাস গড়ে তুলতেও কার্ডটি ভূমিকা রাখবে।
কার্ডটির মাধ্যমে দেশে ও বিদেশে ভ্রমণ, রেস্টুরেন্ট, শিক্ষা, ফ্যাশন ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নানা সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া অনলাইন স্ট্রিমিং, বিনোদন, ফুড ডেলিভারি ও রাইড শেয়ারিংয়ের মতো তরুণদের জনপ্রিয় সেবায় থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা।
কার্ডটির উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে—
• IELTS, SAT, GMAT ও TOEFL পরীক্ষার ফি পরিশোধে ক্যাশব্যাক;
• স্টার সিনেপ্লেক্সের টিকিটে ক্যাশব্যাক;
• Netflix, Spotify, Chorki ও Hoichoi-এর মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক;
• Kiva Han-এর মতো নির্বাচিত রেস্টুরেন্টে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ও বিশেষ সুবিধা;
• Giordano-এর মতো লাইফস্টাইল ব্র্যান্ড এবং Pathao-এর রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি সেবায় বিশেষ সুবিধা।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ওসমান এরশাদ ফয়েজ বলেন, তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগ করা এবং একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবন, উদ্যোক্তা মানসিকতা, আর্থিক সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের তরুণদের স্বপ্ন পূরণে ঢাকা ব্যাংক ভবিষ্যতেও কাজ করে যাবে।
কার্ড উদ্বোধন প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, আজকের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর, উচ্চাকাঙ্ক্ষী এবং তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ ও সহজ পেমেন্ট সল্যুশন প্রত্যাশা করে। এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা, বিনোদন, চলাচল ও লাইফস্টাইল ব্যয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুবিধা পাওয়ার পাশাপাশি আর্থিকভাবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বাংলাদেশের বিভিন্ন ভোক্তা শ্রেণির জন্য উদ্ভাবনী ও সহজলভ্য পেমেন্ট সল্যুশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মাস্টারকার্ডের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এ উদ্যোগ।
ঢাকা ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মাস্টারকার্ডের এ অংশীদারত্ব তরুণদের ক্ষমতায়নের বৃহত্তর উদ্যোগের অংশ। শিক্ষা, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও আর্থিক অন্তর্ভুক্তিকে একসঙ্গে এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘মার্ক্সেলেন্স’-এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতা, শেখা ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন; অন্যদিকে স্পার্ক প্রিপেইড কার্ড তাদের প্রয়োজন ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বাস্তব আর্থিক সেবা দিচ্ছে।
গ্র্যান্ড ফিনালে ও কার্ড উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দল ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যৎ নির্মাণে তাদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও উদ্ভাবনী আগ্রহকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
ইপনায় নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কোর্সের সনদ বিতরণ: অর্জিত জ্ঞানকে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণের আহ্বান উপাচার্যের
ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদুল্লাহ রিয়াদ
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অ্যাঙ্কর ইন
শিক্ষার্থী অর্থায়নে সহযোগিতা জোরদারে কমিউনিটি ব্যাংক ও স্পিøটপে বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইউনিসেফ ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান
তিন সহোদরা বোনের অনন্য কৃতিত্ব, এসএসসি ২০২৬-এ তিনজনই গোল্ডেন এ+
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
দুর্গম অঞ্চলের জনগোষ্ঠী ও শিক্ষার্থী-ফ্রিল্যান্সারদের জন্য টেলিটকের বিশেষ আকর্ষণীয় ডাটা ও ভয়েস অফার চালু
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘কনটেন্ট লিডস, এভরিথিং ফলোস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত