ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন আয়োজিত মাদক দ্রব্যের ভয়াবহ আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২৬ বিকাল ৭:৯

‎মাদক দ্রব্যের ভয়াবহ আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার দাবিতে অভিভাবক ও সুনাগরিকদের নিয়ে মানববন্ধন।

‎মানববন্ধনের সভাপতিত্ব করেন শেখ নাছির সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমিহীন আন্দোলন তিনি বক্তব্যে বলেন বর্তমান দেশে মাদকদ্রব্যের বিস্তার যুব সমাজকে ধ্বংস করছে, কারণ শিক্ষিত যু্বকরা বেকার থাকার কারণে তারা লেখাপড়া শেষ করে কাজকর্ম পায় না বিধায় নিজ নিজ পরিবারের সহযোগিতা করতে পারে না। তাই হতাশ হয়ে নেশা এবং বিভিন্ন অপকর্মে সঙ্গে জড়িয়ে পড়ছে তারা।

‎রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং সহযোগিতায় নেশার জগতে জড়িয়ে পড়ছে তারা। এই নেশাগ্রস্ত যুবসমাজকে সমাজের বড়-বড় অপরাধী, ক্ষমতালিপ্সু গডফাদাররা তাদের দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছে। 

‎শেখ নাছির বলেন আমাদের সন্তানদেরকে নেশাগ্রস্ত করে তারা রাজনৈতিক ফয়দা লুটে নিচ্ছে, তারা কালো টাকার পাহাড় গড়ে তুলছে, আমাদের সন্তানরা তিলে তিলে শেষ হচ্ছে এবং আমাদের পরিবার ধ্বংস হচ্ছে। রাজনৈতিক দলীয় পুলিশ, নেতা এবং আমলারা এই কারণেই মাদক বন্ধ করতে চাচ্ছে না। তারা আই ওয়াশ করার মত কদাচিৎ কাউকে ধরে জেলে পুরে। কিন্তু আসল অপরাধী রাঘব-বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায় সারাজীবনই। 

‎আমরা এই অপরাধী রাঘব-বোয়ালদের বিচার হোক। কোনোভাবেই যেন বাংলাদেশে শহর গ্রাম পাড়া মহল্লায় মাদক বিক্রি হতে না পারে সে বেপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

‎মাদকদ্রব্য কোথা হতে আসে এবং কিভাবে বিক্রি হয় পুলিশ সব জানে, আমরা চাই দেশের পুলিশ দেশের জন্য কাজ করুক তারা যেন রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় এবং নিজেরাও এর সাথে যেন জড়িত না হয়। 

‎শেখ নাছির বলেনঅবিলম্বে দেশের মাদক বন্ধ না হলে, ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র, যুব সমাজ ও ভুক্তভোগী পরিবার তাই আসুন আমরা দেশ টাকে মায়েরমত ভালোবাসি। সরকার ও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন সংসদে কঠিন আইন করে এইসব অপরাধমূলক কাজ বন্ধ করা হোক।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট মামুন

‎আইন বিষয়ক সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্র কমিটি, বাবর চৌধুরী সদস্য বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, আসাদুজ্জামান বিকাশ প্রচার সম্পাদক নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল, শামীম রেজা সদস্য নাগরিক যুবক নাগরিক যুব ঐক্য, রাশেদুর রহমান রতন সদস্য বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, হানিফ বাংলাদেশি, আব্দুর রহমান মানববন্ধনে সঞ্চালনা করেন শামীম রেজা।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন