ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ভিত্তিহীন সংবাদের জেরে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ১:২০

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক ও ন্যায়বিচারবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে সকল তদন্ত ও শাস্তিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি অনলাইন পোর্টালে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর সত্যতা যাচাই না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বিরুদ্ধে তথাকথিত ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন এবং শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, কোনো যাচাই-বাছাই ছাড়া একটি সংবাদ প্রতিবেদনের ওপর ভিত্তি করে শিক্ষকদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়ানো এবং তাঁদের ভয়ভীতি ও প্রশাসনিক চাপের মুখে ফেলা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর সরাসরি আঘাত। প্রগতিশীল শিক্ষক সমাজ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষকদের ওপর চলা বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রকাশ্যে এবং শান্তিপূর্ণভাবে কাজ করছে; এটিকে ‘গোপন তৎপরতা’ আখ্যা দেওয়ার সুযোগ নেই।

সংগঠনটির উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে পরিচালিত সকল তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা, গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিগুলো বাতিল করা, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে শিক্ষকদের হয়রানি বন্ধ রাখা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, মতপ্রকাশ ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করা। শিক্ষক সমাজের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন