ইপনায় নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কোর্সের সনদ বিতরণ: অর্জিত জ্ঞানকে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণের আহ্বান উপাচার্যের
ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর উদ্যোগে ‘সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’-এর ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৬ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং সভাপতিত্ব করেন ইপনার পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, “প্রশিক্ষণলব্ধ শিক্ষাকে মানবিক ও সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।” তিনি উল্লেখ করেন, এ কোর্সটি থেরাপিস্ট ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদেরও তাঁদের সন্তানদের বৈজ্ঞানিক উপায়ে পরিচর্যা ও পুনর্বাসনে স্বাবলম্বী করে তুলবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার রোধে পারিবারিক উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার গর্ভাবস্থায় মা ও শিশুর সঠিক যত্ন এবং রোগ প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম তথ্যচিত্রের মাধ্যমে কোর্সের সার্বিক দিক তুলে ধরে জানান, দেশব্যাপী সঠিক চিকিৎসা ও সচেতনতা ছড়িয়ে দিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম সফলভাবে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন এবং মাঠপর্যায়ে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে অটিজম আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে ইপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন