হয়রানিমূলক মামলায় জামিন পেলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল
হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল। তার আইনজীবীরা জানান, মামলাটি হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে বলে তারা আদালতে দাবি করেছেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
জানা গেছে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আবু বক্কর সিদ্দীক নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় গত ১৫ আগস্ট রাতে বেশ কয়েকজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার স্ত্রী শিরিন আক্তার। ওই মামলায় প্রথমেই জাহিদ হোসেন মোড়লের নাম উল্লেখ করা হয়।
আইনজীবীদের দাবি, যেদিন এ ঘটনা ঘটে, সেদিন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাতুল মিরাজের শিশু সন্তান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিল। ওই সময় যুবদলের একাধিক নেতা শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লও হাসপাতালে শিশুটিকে দেখতে যান।
জাহিদ হোসেন মোড়লের আইনজীবীর জানিয়েছেন , প্রকৃত ঘটনা আড়াল করতেই তাকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও শুধুমাত্র হাসপাতালে শিশুটিকে দেখতে যাওয়ার কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন আইনজীবী।
এদিকে, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাতুল মিরাজের শিশু সন্তানকে দেখতে গত ১৩ আগস্ট রাত ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যুবদলের মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন; বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন এমপি ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল; ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক সাজেদুল হক মিরাজ এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সে সময় জাহিদ হোসেন মোড়লও তাদের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন।
আইনজীবীরা বলেন, ঘটনার সময় জাহিদ হোসেন মোড়ল হাসপাতালে অবস্থান করছিলেন। এরপরও তাকে মামলায় আসামি করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল