ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

"স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং" শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-৮-২০২৬ বিকাল ৫:৫

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন “CASA ক্যাম্পেইন”। “নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা” স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ ক্যাম্পেইনটি চলবে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
 
ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিম সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ন্যাশনাল ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ যুক্ত  ছিলেন।
 
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার পাশাপাশি নিশ্চিন্তে লেনদেন এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এসব হিসাবে নির্বিঘ্নে নগদ জমা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি’র মাধ্যমে লেনদেনের সুবিধা রয়েছে। পাশাপাশি বাংলা কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলনের সুযোগও থাকছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমরান আহমেদ বলেন, “ন্যাশনাল ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই CASA ক্যাম্পেইন সেই প্রতিশ্রুতিরই একটি নতুন ধাপ। ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি একটি অঙ্গীকার, যেখানে তারা দ্রুত, নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে পারবেন।”
 
ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহারের পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা আরও সহজ ও ব্যাপকভাবে গ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করছে ন্যাশনাল ব্যাংক।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত