মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকা থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ কাইয়ুম গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব জানায়, গত ১৬ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন জহুরী মহল্লা এলাকায় কয়েকজন অস্ত্র কারবারি অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কাইয়ুম গ্রুপের সদস্য ও অস্ত্র কারবারি মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (২৯), মো. সাঈদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৪৩), মো. শরিফ (৩০) ও মো. শাওনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া, আজিজ মহল্লা ও সূচনা কমিউনিটি সেন্টারসংলগ্ন রিং রোড এলাকায় কাইয়ুম গ্রুপটি অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রুবেল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দাঙ্গা, খুন ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বলপূর্বক গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। আদাবর থানায় ভয়ভীতি প্রদর্শন, ডাকাতির প্রস্তুতি ও খুনের অভিযোগে আরও পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল