ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে ৬৭ জোড়া স্বামী-স্ত্রী নিয়ে বেনিদুয়ার ক্যাথলিক ধর্ম পল্লীতে দম্পতি সেমিনার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ৪:৪

নওগাঁর ধামইরহাটে বেনিদুয়ার ক্যাথলিক ধর্মপল্লীর ফাদার ফাবিয়ান মারান্ডির উদ্যোগে দম্পতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক দ্বন্দ কলোহ ও বিবাহ বিচ্ছেদ প্রতিরোধে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আদিবাসী সম্প্রদায় ও সুধীজনেরা।  ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদ, রাজশাহী আয়োজনে ১৫ অক্টোবর সকাল ৯ টা থেকে দিনব্যাপী ‘বেনিদুয়ার ধর্ম পল্লীতে ‘পারিবারিক  জীবনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ শীর্ষক মূলসুরে ৬৭ জোড়া দম্পতি (কাপল)দের নিয়ে এই দম্পতি সেমিনার অনুষ্ঠিত হয়। দম্পতি সেমিনারে ফাদার ফাবিয়ান মারান্ডির সভাপতিত্বে সাংবারিক, পারিবারিক জীবনে স্বামী-স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালবাসা আদান-প্রদান, সামাজিক ও পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন ধর্মপ্রদেশীয় পরিবার কল্যাণ পরিষদ রাজশাহী’র পাল পুরোহিত সুরস্তনিপাড়া মিশনের ফাদার প্রদীপ কস্তা, মুন্ডুমালা মিশনের পুরোহিত ফাদার পল কস্তা, ধর্মপ্রদেশীয় পরিবার কল্যাণ পরিষদের সদস্য মি. বৈদ্যনাথ হাঁসদা, আলো হাসদা,ডানিয়েল হেমব্রম, মঞ্জু বিশ্বাস, চন্দন রোজারিও, মনিকা রোজারিও, মি.বেনেডিক্ট মূর্মু, উপজেলা পারগানা বাইসি’র পারগানা সেবাস্তিয়ান হেমব্রম, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ। 
ফাদার ফাবিয়ান মারান্ডি জানান, ইশ্বরের আশিবার্দ প্রতিটি দম্পতির জীবনে বিদ্যমান, স্বামী-স্ত্রী উভয়ে উভয়ের প্রতি ভালবাসা, দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা ও প্রতিটি খ্রিষ্ট্রীয় ধর্মাবলম্বী দম্পতিদের পারিবারিক জীবন সুখ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে বাৎসরিক ভাবে এই আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা