ফরহাদ হালিম ডোনার স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ড্যাবের শুভেচ্ছা ও জিয়ার মাজারে শ্রদ্ধা
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জিয়া উদ্যানস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেছে ড্যাব।
মঙ্গলবার (১৮ আগস্ট) ড্যাবের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাত শেষে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাংগঠনিক সফলতা কামনা করা হয়। ড্যাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ডা. ডোনার তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, মেধা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান