শান্তিনগরে অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব
রাজধানীর শান্তিনগরস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর একদল বহিরাগত সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
১৭ আগস্ট ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সংঘটিত এই ন্যক্কারজনক হামলায় চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত। চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন, তাঁদের ওপর এমন হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ।
ড্যাব নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা চরমভাবে বাধাগ্রস্ত হবে। তাই সমগ্র স্বাস্থ্যসেবা খাতের সুরক্ষায় হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সাথে দেশের সকল হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন