ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ড্যাবের সংবাদ সম্মেলন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ২:৪৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাব নেতৃবৃন্দ চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের সব হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ড্যাবের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবা প্রদানের স্থানে কোনো ধরনের সন্ত্রাসী হামলা, হুমকি বা নিরাপত্তাহীনতা শুধু চিকিৎসকদের জন্যই নয়, বরং দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
পাশাপাশি ভবিষ্যতে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ও স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় ড্যাব।ড্যাব নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা যাতে নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দিতে পারেন, সে জন্য দেশের প্রতিটি হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অবিলম্বে নিরাপত্তা জোরদার করতে হবে।তারা চিকিৎসকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত