ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ‘শাহ্জালাল বাংলা কিউআর’ চালু করলো শাহ্জালাল ইসলামী ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ বিকাল ৫:৪৩

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে ‘শাহ্জালাল বাংলা কিউআর (QR)’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার (১৯ আগস্ট) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা কিউআরের সুবিধা ও ক্যাশলেস লেনদেনে এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে প্রথম মার্চেন্ট হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত ক্যান্টিন ‘সরকার’স কিচেন’-এর জেনারেল ম্যানেজার মো. মাঈন উদ্দিন সুজনের হাতে বাংলা কিউআরের রেপ্লিকা তুলে দেন মোহাম্মদ ইউনুছ।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান ও ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ, কোম্পানি সচিব মো. আবুল বাশার, আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব, অ্যান্টি মানি লন্ডারিং ও পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের প্রধান মো. আব্দুল কুদ্দুস, কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন এবং জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. হারুনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। একটিমাত্র বাংলা কিউআর কোড ব্যবহার করে যেকোনো ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিক ও ঝুঁকিমুক্ত লেনদেন করা যাবে। ফলে ব্যবসায়ীদের একাধিক কিউআর কোড রাখার ঝামেলা কমবে এবং সময় সাশ্রয় হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থনীতির আওতায় আনতে এবং নতুন ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই উদ্যোগে একোয়ারিং পার্টনার হিসেবে এসএসএল (SSL) এবং মোবাইল অ্যাপ ভেন্ডর হিসেবে সিআইবিএল (CIBL) কারিগরি সহযোগিতা প্রদান করছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বাংলা কিউআর সেবা শাহ্জালাল ইসলামী ব্যাংকসহ যেকোনো ব্যাংক ও এমএফএস গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত