ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অনতিবিলম্বে আইডিইবির স্থগিত নির্বাচন সম্পন্ন করার জোর দাবি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১:৩৪

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর স্থগিত নির্বাচন অনতিবিলম্বে সম্পন্ন করে একটি সার্বজনীন ও গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়েছে।

জানা যায়, ১৯৭০ সালে অরাজনৈতিক আদর্শ নিয়ে আইডিইবির যাত্রা শুরু হলেও বিগত সরকারের আমলে প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত রাজনীতিকরণ করা হয়। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর নেতৃত্ব শূন্যতা দেখা দিলে জাতীয় নেতৃবৃন্দের সহযোগিতায় একটি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ডিসেম্বরে নির্বাচনের সময়সীমা নির্ধারণ থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সমাজসেবা অধিদপ্তর ৩০ জুন ২০২৬ পর্যন্ত নিবন্ধন নবায়ন করে। এর ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করে এবং ২০ জুন বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করে।

তবে সরকারদলীয় ডিপ্লোমা প্রকৌশলীদের অভ্যন্তরীণ কোন্দল, তিনটি পৃথক প্যানেলে বিভক্ত হওয়া এবং একটি প্যানেলের কিছু প্রার্থীর বিরুদ্ধে পতিত ফ্যাসিবাদী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ২৫ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন দুপুরে নির্বাচন কমিশন নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে সমাজকল্যাণ অধিদপ্তর অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আদেশেও জটিলতা সৃষ্টি করে।

বক্তারা অভিযোগ করেন, আইডিইবির গঠনতন্ত্র ও সমাজকল্যাণ অধিদপ্তরের বিধি অনুসরণ করে স্থগিত নির্বাচন সম্পন্ন করার পরিবর্তে সরকারদলীয় একটি মহল পুনরায় অনির্বাচিত ও দলীয় কমিটি গঠনের অপচেষ্টা চালাচ্ছে, যা সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীদের নিকট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন রক্ষার্থে কোনো অনির্বাচিত পকেট কমিটি না করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক আইডিইবি গঠন এবং সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত