ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাউবির স্কুল অব বিজনেসে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ১:৩৬
 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মূল ক্যাম্পাস্থ টিচার লাউঞ্জে বুধবার অনুষ্ঠিত সেমিনারে দুইজন পিএইচডি গবেষক তাঁদের চলমান গবেষণার বিষয়বস্তু, গবেষণা পদ্ধতি ও বিশ্লেষণধারা উপস্থাপন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মঈনুল ইসলাম। বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. ইকরামুল হক। এ সময় স্কুল অব বিজনেসের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
গবেষক আসাদুজ্জামান “Impact of Service Quality on Patient Satisfaction in Rural Healthcare Services in Bangladesh” শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। এতে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান ও রোগীর সন্তুষ্টির সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
অপর গবেষক মোহাম্মদ হাফিজুর রহমান “The Mediating Role of Employee Engagement...” শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। এতে সরকারি বাণিজ্যিক ব্যাংকে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা, কর্মীর সম্পৃক্ততা ও চাকরিসন্তুষ্টির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
সেমিনারে শিক্ষক ও বিষয় বিশেষজ্ঞরা গবেষণার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত