সাভারে উপাচার্যদের নিয়ে ইউজিসির দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপ শুরু কাল
বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে সাভারের ব্র্যাক সিডিএম-এ শুরু হতে যাচ্ছে উপাচার্যদের সাথে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) এই সংলাপ শুরু হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা এবং বৈশ্বিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী ও সুশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর এই সংলাপে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংলাপের বিভিন্ন সেশনে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব, পাঠদানের উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, পাঠ্যক্রম সংস্কার এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
সংলাপের প্রথম দিনে উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সাথে মতবিনিময় পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত থাকবেন। ২২ আগস্ট বিকেল ৩টায় সমাপনী সেশনে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সমাপনী সেশনে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
আয়োজকরা জানান, এ সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ ও পর্যবেক্ষণসমূহ দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন এবং হিট প্রকল্পের ভবিষ্যৎ উদ্যোগসমূহে কার্যকর ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন