ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জবিতে আইনজীবীর ওপর হামলা জড়িতদের শাস্তির দাবি ভুক্তভোগির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৬ রাত ১০:২৪

বিশ্ববিদ্যালয়ে ভাগিনার ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খন্দকার আহমেদ আল ইরফান হামলার শিকার হয়েছেন। ‘শিবির’ আখ্যা দিয়ে অতর্কিতে হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার শিকার আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন, আইনজীবী সমিতির আইডি কার্ড, মানিব্যাগ, ঘড়ি, এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগি আহমেদ আল ইরফান জানান, গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি হামলার শিকার হন। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রভোস্টের কাছে লিখিত অভিযোগে হামলায় জড়িতদের কয়েকজনের নাম উল্লেখ করেছেন। 
তাদের মধ্যে জকসুর নেতা সাদমান সাম্য, পরিবহন সম্পাদক মাহিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কামরুজ্জামান সিয়াম এবং মার্কেটিং বিভাগের রেহমান মুস্তাফিজের নাম রয়েছে। এ ছাড়া জীবন হোসেন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের জয় সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৌফিক আনাম এবং নৃবিজ্ঞান বিভাগের সাহারুল ইসলামসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, সাদমান সাম্য ও মাহিদসহ কয়েকজন তাকে ঘিরে ধরেন। কোনো কথা বলার সুযোগ না দিয়েই তাকে মারধর শুরু করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। আর এই হামলার ভিডিও ফুটেজ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করলেই হামলায় জড়িতদের শনাক্ত করা সম্ভব। অভিযোগের সঙ্গে ভিডিও ফুটেজ ও ডিজিটাল ফরেনসিক-সংক্রান্ত তথ্যও জমা দিয়েছেন তিনি। তবে অভিযোগে নাম আসা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর গত ৮ আগস্ট কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন আহমেদ আল ইরফান। জিডি নম্বর ৪২৬। জিডির পর পুলিশ তার মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে ফেরত দেয়। তবে হামলায় জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক বা প্রশাসনিক ব্যবস্থা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন চিকিৎসাধীন আইনজীবী।
এদিকে ঘটনার পর হাসপাতালে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক তারেক বিন আতিকসহ কয়েকজন শিক্ষক। তারা দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ না নিতে অনুরোধ করা হয় এবং জড়িতদের যথাযথ শাস্তির আশ্বাস দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বোয়িং ৭৮৭-৯ এ প্রথম স্টারলিংক চালু করল কাতার এয়ারওয়েজ

জবিতে আইনজীবীর ওপর হামলা জড়িতদের শাস্তির দাবি ভুক্তভোগির

হিরোর নতুন অ্যাডভেঞ্চার বাইক ‘এক্সপালস ২০০ ৪ভি’ ও ‘৪ভি প্রো’

শিক্ষার্থীদের কল্যাণে রয়েল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ

বেবিচকে বিমান চলাচলের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় CATRAC-এর দ্বিতীয় সভা

বিমানবন্দরে ৩১ লাখ টাকার স্বর্ণালংকারসহ নারী আটক

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ড্যাবের অভিনন্দন ও শুভেচ্ছা

গাজীপুরে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

বাংলাদেশের হাফেজ জাকারিয়ার বিশ্বজয়

ঢামেক হাসপাতালে আনসারের মানবিক তৎপরতা: ৪ বছরের বাকপ্রতিবন্ধী শিশু নাদিয়া ফিরলো বাবার কোলে

অডিট অধিদপ্তরের সাবেক ডিজির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক

বেবিচক সদরদপ্তর ও শাহজালালে অগ্নিনির্বাপণ মহড়া

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সভা