সিরাতে রাসুল (সা.)-এর আলোকে মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশের আহ্বান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুফি সেন্টারের উদ্যোগে “সিরাতে রাসুল (সা.): আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশ” শীর্ষক আলোচনা সভা এবং সুফি মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন শুধু ধর্মীয় ইতিহাসের অংশ নয়; বরং তা নৈতিক উৎকর্ষ, আত্মশুদ্ধি, মানবিক মর্যাদা, সহমর্মিতা ও সংযমের এক সর্বজনীন দৃষ্টান্ত। সমকালীন সমাজের নৈতিক অবক্ষয় ও অসহিষ্ণুতা দূর করতে ব্যক্তিজীবনে নববী আদর্শের সঠিক চর্চা ও আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ওসমান গনী, ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুম বাকী বিল্লাহ কাদেরী এবং জবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আদালতের বিচারক মোহাম্মদ সালাহউদ্দিন, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুরুল ইসলাম।
সুফি সেন্টারের পরিচালক খাজা ওসমান ফারুকী (খাজাজী)-এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে তাঁর পরিচালনায় একটি সুফি মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, গবেষক, চিকিৎসক, সাংবাদিক ও মেডিটেশন অনুশীলনকারীরা। সভাপতির বক্তব্যে খাজাজী বলেন, বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে অন্তর্জগতের পরিশুদ্ধির মাধ্যমেই একটি সুস্থ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণ সম্ভব।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল