ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নতুন নেতৃত্বে বিমান-পর্যটন খাতে গতি চান মন্ত্রী মিল্লাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৩৯
তুন নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করে টিম হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনা রয়েছে তাঁর।
তিনি বলেন, মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করাই হবে তাঁর প্রথম কাজ। গতানুগতিক আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনায় কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর ‘সফট ওপেনিং’-এর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। জাপানি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর পাশাপাশি বিমানের বহরে শিগগিরই ১০টি লিজকৃত বিমান যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঈশ্বরদী বিমানবন্দরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। যশোরে ইউএস-বাংলার সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বগুড়া বিমানবন্দর নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলছে এবং আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে। মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল ও উদ্ভাবনীভাবে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন