আক্কেলপুরে সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দূর্ঘটনায় নুর জাহান (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপর দিকে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাইমা (৫৫) নামের এক নারী।ঘটনাটি আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে ঘটেছে।
নিহত নুর জাহান উপজেলার ভিকনী গ্রামের ব্যবসায়ী আবু সাঈদের স্ত্রী ও আহত রাইমা সু-সৃষ্টি গ্রামের জালাল হোসেনের স্ত্রী।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউপির ভিকনী গ্রামের আবু সাঈদের স্ত্রী নুর জাহান(৪০) একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যান যোগে রহিমা (৫০) নামের অপর এক মহিলার সাথে নিজ বাড়ি ভিকনী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্যাটারি চালিত রিক্সাভ্যানটি ওই রাস্তায় ভিকনী ব্রীজের অদুরে পোঁছলে রিক্সাভ্যানের শ্যাপ্ট ভেংগে যায়। এ সময় ওই দুই মহিলাযাত্রী রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা একটি বাইক চাপা দিলে রিক্সাভ্যানের চালক স্বপন (৩০) সহ তিন জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুই জনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। পরে শুক্রবার সন্ধায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদের স্ত্রী নুরজাহান মুত্যুবরণ করেছেন। বিষয়টি নিহতের স্বামী আবু সাঈদ মুঠো ফোনে নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়