ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঢাকা বিভাগ ও বাড্ডা থানা প্রেসক্লাবের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১১:২০

জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় অফিস ও বাড্ডা থানা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বাড্ডার আরহান মসজিদের পাশে কোকাকোলা রোড, বারিধারার জে ব্লকে অবস্থিত এই অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সোহাগ ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। উদ্বোধনী ফিতা কাটেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন পলাশ।

‎অনুষ্ঠানের বক্তারা সমাজে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কণ্ঠ তুলতে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই কার্যালয় সাংবাদিকদের পেশাগত কাজে সহায়ক হবে এবং এলাকার উন্নয়ন ও সমাজসচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা নতুন অফিসকে কেন্দ্র করে আগামী দিনে বিভিন্ন সাংবাদিকতা প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

এমএসএম / এমএসএম

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের